Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

তৃতীয় সর্গ
৩৩
কাঁটাবাদামগাছের ফিসফিস শব্দে, কালো চিহ্নে ভরা ফেনায়মান মাটিতে,
হৃদয়ের স্পন্দনে তোমার দিকে বিস্ফারিত হতে থাকা গাঙচিলের ঝাঁকের মতো, দেয়ালে শ্যাওলার গন্ধে, ফাটল থেকে উঠে আসা আনন্দে, ফাটলে জমা জলের মতো, তোমার বাড়ির দরজায়, বোন,
বসন্ত

বসন্ত
বসন্ত পৃথিবীর ওপর কর্তৃত্ব করছে! ইতোমধ্যেই ভোর বিস্তৃতভাবে খুলে গেছে উপত্যকায় ।
কেবল তোমার দেবদূতেরাই দেরিতে।
তারা কোনো ইঙ্গিত দেয় না।
তারা বলবে না কখন।

হয়তো একজন আরোহী ফিরে আসবে।
হয়তো ভাই।
অরণ্যে আমার বোন
মশীহর সাথে
এক্কাদোক্কা খেলে।

Comment