আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ:স্বপনকুমার পাহাড়ী
তৃতীয় সর্গ
৩৪
এক নির্যাতিত অরণ্য। পাতা ও শীর্ষদেশ এক হিংস্র শরতের কাছে উৎসর্গীকৃত।
নগ্ন,
প্রতিকূল উজ্জ্বলতার নক্ষত্ররাজির বিপরীতে,
বসন্তের কন্দগুলোকে পাহারা দেওয়ার জন্যে পরিকল্পিত।
আমার বাড়ি তার শেকড় নিয়ে
শূলে চড়েছিল।
কী দিয়ে-
কী দিয়ে, ছোট বোন,
আমরা এখন স্বপ্ন বুনবো
আর আঁকবো?
Comment

