Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

চতুর্থ সর্গ
৩৫
(ক)
সাতাত্তরটি শেষকৃত্যে আমরা পাঁচিল প্রদক্ষিণ করেছিলাম
আর পাঁচিলটি দাঁড়িয়েছিল।
প্রতিশ্রুত ভূমি থেকে আমি তোমাকে ডেকেছিলাম,
খুঁজেছিলাম
ছোট ছোট জুতোর স্তূপগুলোর ভেতর
প্রতিটি আসন্ন ছুটিতে।

কোনও মানুষ তোমার জ্বলন্ত নীরবতার অপরাধ অপনোদন করবে না,
স্বর্গও নয়।

আমার আশীর্বাদ
তোমার দৃষ্টিকে আলোকিত করেনি।
আমার অভিশাপ
অনেক দেরিতে এসেছিল।

(খ)
-এমনকি এক কথায় তোমাকে বিদায় জানাতে ফিসফিসিয়ে বলল
যে তুমি আমাদের কাছে বোঝা ছিলে না।

পথে।
মা দারুণ হাঁটলেন।
আমি।
তোমার ভায়েরা সবাই।
আর সেই বেপরোয়া কনভয়।
আমাদের শক্তি হারায়নি,
কেবল নীচের মাটি হারিয়েছে।
(গ)
ছাউনিগুলোয় প্রবেশাধিকার নেই।
ঠাণ্ডা স্টোভে।
যখন আমরা ধুমায়মান গোবরের ওপর আমাদের বিছানা তৈরি করেছিলাম।
পচা আনন্দে চোখ ভেজার আগে।
ঘেউ ঘেউ করতে অত্যন্ত গর্বিত কুকুরের মুখমণ্ডলে-

এমনকি যখন লজ্জা আমার সমস্ত অঙ্গে এসেছিল, ঝকমকে স্বচ্ছ নখে, আমরা আমাদের মাংসে আটকে গেলাম যেন জীবন্ত।

যতক্ষণ না আমরা আমাদের মাথাগুলো একে অপরের কাছে শুইয়ে দিয়েছিলাম।
যতক্ষণ না আমরা আমাদের মুখগুলো একে অপরের মধ্যে দেখতে পাই।
মুক্তিকূপের ধারে,
বোন,
আমাদের মনে পড়েছিল তোমার একা যাওয়ার কথা।

Comment