কবিতা: বনবনানী
কবিতায় আমি: সিনথিয়া হোসেন সুজানা
বন বনানী জীবন জানি
বেঁচে যখনো আছি,
নাহয় জীবন উঠতো লাটে
মৃত্যুর কাছাকাছি।
মানুষ বড় অকৃতজ্ঞ
বৃক্ষ কেটে ফেলে,
অক্সিজেনটা পাবো বলো
কোথায় ছুটে গেলে?
বাঁচতে হলে সবাই মিলে
বৃক্ষ বাঁচাও আগে,
ওরে অবুঝ বনের সবুজ
কার না ভালো লাগে!
Comment

