ভালোবাসার নামে এ কেমন বিশৃঙ্খলা?
আর কত দেখব এই প্রেম আর ভালোবাসা,
পৃথিবীতে এটি চিরকালই ছিল, আর ছিল এর ভরসা।
কিন্তু এও তো দেখছি মোরা নয়ন মেলে আজ,
ভালোবেসে কত মারামারি আর রাহাজানি-র কাজ।
ফাটাফাটি কাটাকাটি আর বিশৃঙ্খলতা যত,
ভাষা খুঁজে নাহি পাই আমি, মন আজ ক্ষতবিক্ষত।
প্রকাশ করছি মোরা সবে ভ্যালেন্টাইন ডে-র সাজ,
উৎফুল্ল হয়ে উঠছে অনেকে ভুলে সব লোকলাজ।
এই দিবসে ভালোবাসার তরে কতই না লেখালেখি,
কবিতা, গল্প, উপন্যাস—কত রূপের যে দেখা দেখি।
যারা প্রকৃত ভালোবাসে, তাদের তরে মোর কথা নয়,
কিন্তু ভণ্ডামির এই বাস্তবে দেখি হাহাকার আর ভয়।
ভালোবাসা তবে কী? মনে জাগে মোর এই প্রশ্নটি বার,
ভালোবেসে কেন মানুষকে তবে আঘাত করা হয় আর?
মা কিংবা বাবা, কিংবা প্রিয় সহধর্মিনী যে জন,
প্রেমিক-প্রেমিকা কিংবা ভাই ও বোনের আপন মন।
দেবর কিংবা বৌদি থাকুক যে যার সম্পর্কেতে,
বিপরীত দিকে ছেলে বা মেয়ে—আঘাত কি আছে দিতে?
দেখেছি অনেক, দেখে কী করছি? প্রশ্নটা আজ বড়,
ভালোবাসা না থাকলে কি ধরা টিকত বা হতো দড়?
ভালোবাসার নামেতে ভণ্ডামি, কত যে নছরামি ঘটে,
এ দেশে, এ সমাজে আর এ পৃথিবীর সারা পটে।
দুঃখজনক কথার মাঝে যন্ত্রণা লাগে অতি,
ভালোবাসা আর প্রেম যেন রয় নিজ নিজ জায়গাতে সতী।
কারো যেন কোনো ক্ষতি না হয় এর কারণেতে কভু,
বিশৃঙ্খলা না আসে যেন—এই প্রার্থনা বিভু।
অসুস্থ সমাজ-পরিবেশ যেন সুস্থ রূপটি পায়,
সুন্দরে সুন্দরে কবিতাটি যেন পূর্ণতা খুঁজে পায়।
~ জিয়াউর রহমান শিলন।

