বাস্তবের টুপি…
বাস্তবের টুপি পরে সবাই ঘোরে হাটে,
হাসির আড়ালেই দুঃখ লুকায় গোপন ঘাটে।
মুখে মধুর বাণী ঝরে, অন্তরে হিসেব কষা,
স্বার্থের কাছে মানবতা যায় যে বারোটা বাজা।
দুঃখে পাশে দাঁড়াই আমরা ছবি তোলার তরে,
সহানুভূতির পোস্ট ভাসে রঙিন কাগজ-ঘরে।
ভালোবাসা মাপে আজকাল সুবিধের দাঁড়িপাল্লা,
সম্পর্কগুলো টেকে যতদিন লাভের তালা।
অন্যায় দেখেও চুপটি থাকি ভদ্রতারই ছলে,
নিজের ক্ষতি না হলে তবু কথা বলি জোরে।
ভদ্রতার মুখোশ পরে ভিড়ে মিশে যাই,
একলা হলে আয়নাতে নিজেকেই আর পাই না ভাই।
সত্য কথা শুনতে গেলেই কানে লাগে ঝাল,
তাই তো মিথ্যের মিঠে সুরেই করি তালমাল।
বাস্তবের টুপি খুলে যদি দেখতাম অন্তর,
এটাই আমাদের অভ্যাস—ভানেই কাটে প্রহর।
~~। জিয়াউর রহমান শিলন
Comment

