Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

কবিতা:
হুড়মুড় হানাহানি কানাকানি ভাঙ্গাভাঙ্গি

হুড়মুড় হানাহানি কানাকানি ভাঙ্গাভাঙ্গি
মানুষের মনে আজ বাড়ে রেষারেষি।
স্বার্থের টানে আজ হয়েছে যে পর
ভেঙে যায় ভালোবাসা স্নেহের সে ঘর।
হানাহানি বেড়ে চলে ক্ষমতার মোহে
শান্তির গান আজ ডুবে গেছে দ্রোহে।
কানাকানি করে লোক আড়ালেতে বসে
অশান্তির বিষ মেশে জীবন সকাশে।
ভাঙ্গাভাঙ্গি চলে শুধু বিশ্বাসের ভিটে
মমতার আলো আজ গেছে বুঝি মিটে।
লোভের আগুন জ্বলে হৃদয়ে সবার
মানবতা ডুকরে যে কাঁদে বারবার।
একতা গিয়েছে দূরে বিভেদের ঝড়ে
বিষাদের কালো মেঘ আকাশেতে ওড়ে।
সত্যের পথ আজ হয়েছে যে পিচ্ছিল
অন্যায়ে ভরে যায় জীবনের নিখিল।
গড়িতে জানি না মোরা ভাঙতে যে জানি
মুছে যাক পৃথিবীর সকল এই গ্লানি।
নতুন শপথ নিয়ে ধরো আজ হাত
তবেই আসিবে এক সুন্দর প্রভাত।

Comment