তোমরা যারা কথায় কথায়
দেখাও মোদের সংবিধান,
আসলে তোমরা সুবিধাবাদী
মানুষরূপী এক শয়তান।
এই সংবিধানের দোহাই দিয়ে
পলাইল এক স্বৈরাচার,
তোমরাও যাবে ঠিক সেই পথে
বেশিদিন নেইতো আর।
ভোটের আগে দেওয়া কথার
একটিও নেইতো ঠিক,
আজ জয়ের পরে ভিন্ন যে সুর
তোমরা বড় মুনাফিক।
সেই বাহাত্তরের সংবিধানটাই
কেটে করে সংশোধন
জনগণের নামে নিজের স্বার্থই
করো তাতে সংরক্ষণ।
সকাল বিকাল ঘ্যানর ঘ্যানর
গেয়ো নাকো একই গান
জনগণ কিন্তু জায়গা মতই
ভরে দিবে সংবিধান।
Comment

