খোলস
আমরা ভোদাই প্রজা সদাই
রাজার কথায় নাচি
দুঃখে থাকলেও বলতে হবে
আমরা ভালো আছি।
প্রজার দুঃখে রাজা হাসেন
গায় আনন্দে গান,
হীরক রাজার ভাইঝি বটে
রাজা খুব শয়তান।
ভন্ড নাকি তাহাজ্জুদ পড়েন
যান না রাতে ঘুম,
তার আয়না ঘরে বন্দী করে
মানুষ করেন গুম।
রাজার আদেশ ভীষণ কড়া
লঙ্ঘন করলে প্রজা
রাজাকারের ট্যাগ লাগিয়ে
দিবেন তারই সাজা।
বললে রাজার খারাপ কিছু
আছে তারই খবর
যত কুকুরগুলো হামলে পড়ে
প্রজাগুলোর উপর।
হঠাৎ একদিন ঘটল কিযে
সবার হাতেই বাঁশ,
প্রজার ভয়ে রাজাই পালান
নিয়ে বাঁচার আশ।
শেষে দৌড়াতে দৌড়াতে রাজার
ওঠল নাভিশ্বাস,
এই রাজ্য ছেড়ে আরেক রাজ্যে
হলেন পরোবাস।
সবাই তখন যে যার মতন
করে আনন্দ উল্লাস,
রাজার বিচার প্রজা করেন
সবই বিধির পরিহাস।
আগের রাজার কুকুরগুলো
পাল্টে ফেলে খোলস
নতুন রাজার গাইছে যে গান
কাঁঙ্খে নিয়ে কলস।
রাজা আসেন রাজা যে যান
নীতির হয় বদল
বন্ধ হয় না চাঁদাবাজি,দুর্নীতি
রাজ্যের হট্টগোল।
যে হউন রাজা ঠিকই থাকে
আপন নাড়ীর হুশ,
সিন্ডিকেটদের দৌরাত্ম আর
বন্ধ হয় না ঘুষ।

