( বাতাস বেলুন ) লেখাটির নাম –
ভালোবাসা উড়ে বেড়ায়
মেঘের পালে পালে,
হাত ধরে সব নেচে বেড়াই
ভিনদেশে মন দুলে !
সুখ মিতালী করতে যে চায়
কোমল মতির মনে,
প্রেম যে এখন হয়ে গেছে
ঘন্টা মাফিক ক্ষণে !
চুক্তি করে ও ব্যবসা করে
টাকা-পয়সা যায় উড়ে,
মেঘের ভেলায় ভেসে ভেসে
মনের মতন মন খু্ঁজে আর
পায়না খুঁজে ও পাশে !
এমন করে কদিন বল
কাটাবি দিন ওরা,
ভালোবাসা হয়েছে আজ
বাতাস বেলুন ভরা !
✍️🙆♂️🫣😎🥰❤️🔥💔💘
Comment

