বড়দিন গল্পে শোনা সান্তা দাদু ঠান্ডাতে সে বেজায়…

বড়দিন

গল্পে শোনা সান্তা দাদু
ঠান্ডাতে সে বেজায় কাবু ।
ইচ্ছেপূরন ঝুলি নিয়ে ,
তাঁর ঘোড়ার গাড়ি খুব ছুটিয়ে ,
দরজায় নাকি নারা দিয়ে
উপহার দেয় মন ভরে।
তবে সত্যিকরে হয় না সেটা
এটা হলো রূপকথা।
বাচ্চাগুলো হতাশ হবে
এই কথাটি শোনার পরে
শুধু তাদের মন রাখতে
বাড়ির কেউই santa হবে।
তাই তো ভাবি santa বুড়ো
আসেনা কেনো আমার বাড়ি
এই বয়সে এটা ভাবা
সত্যিকারের বাড়াবাড়ি।

(—sharmistha )

3 Comments
  • Admin

    ভালো লাগলো ।

    Reply · 8 months ago
    • Guest

      ধন্যবাদ

      Reply · 8 months ago
    • Guest

      ধন্যবাদ

      Reply · 8 months ago