নির্বাচন
হাসান মাহমুদুল
নির্বাচনের ট্রেনে উঠে গেলো দেশটা।
হা করে তাকিয়ে আছি, দেখা যাক শেষটা।
কতদিন,কতরাত নির্ঘুম জনগণ
রাজনেতা নির্মানে করে কত চেষ্টা।
সয়লাব সমাবেশে ময়দান, প্রান্তর।
মিছিলে, স্লোগানে ভারী মহাপ্রাণ অন্তর।
জিতবে কি হেরে যাবে মনোনীত প্রার্থী,
চায়ের হোটেলে চলে তর্ক অবান্তর।
মগজধোলাই চলে সুনসান প্রহরে।
কারা কত সেবাদাস বলে ইশতেহারে!
অন্ধ,বধিররুপী সাধাসিধে জনগণ –
দলে দলে যোগ দেয় হ্যামিলনী বহরে!
আমরা পাপীর দল,আঁটি গোনা পাবলিক।
আম খেয়ে ভেগে যায় বর্গীরা আধুনিক।
ইয়া খোদা, ঈশ্বর, ভগবান, আল্লাহ –
জালিমের দিলে দাও বুঝবার তাওফিক!
Hasan Mahmudul
Comment

