“!” কবিতা:- “বাক স্বাধীনতা” ✍️ ইমাম হোসেন সবুজ।…

“!” কবিতা:- “বাক স্বাধীনতা”
✍️ ইমাম হোসেন সবুজ।

” আমি জ্ঞানীদের কাছে জ্ঞানী নই,
আমি মূর্খদের কাছে শত্রু হই।
আমি পরেছি ভাই দোটানায়।
দুটি কুলের মাঝে পরে রই।
তবুও সুধী, আমি ব্যাথীত নই।
আমি নতুন কিছু শিখতে চাই,
অপ্রয়োজনীয় যত ঝঞ্জাল তথা,
শত বিরোধী মানবিকতা,
আমি হটিয়ে দিতে চাই।
আমি বিত্তবানদের কাছে বিত্তহীন,
দারিদ্র্যকে ভালবেসে বন্ধু হয়েছি,
বলাকার ন্যায় স্বাধীন!
আমি গৃহ হারা,নই তব পথহারা।
আমি জনসমুদ্রের মাঝেও বেদুঈন।
তোমাদের কার কি আছে?
জানিনে তো ভাই,
শুধু এ বুকে মোর প্রান আছে,
সত্যের সাহসী কলম আছে,
এ টুকুনে আমি ঢের খুশি তাই।
ছোট্ট এক জীবনে কতোটা সময় তুমি পাবে?
বোঝো তুমি সবই, রঙ্গ লীলার কবি।
তবুও তোমার আরো কত চাই?
বেঁচে থাকার অভিলাষে,
জীবনের বারো মাসে,
একটু ভেবে দেখো তাই।
আমি স্বাধীন, বেশি কিছু চাওয়ার নাই।

Comment