## উপন্যাস “স্বপ্ন দহন”
কথা সাহিত্যিক: ইমাম হোসেন সবুজ।
প্রথম অংশ হতে–
—————– মানুষ স্বপ্নের মাঝেই জন্ম গ্রহন করে, স্বপ্নের মাঝেই বেড়ে ওঠে,তার শৈশব,কৈশর,যৌবন এবং পরিশেষে বার্ধক্য উপনীত হয়ে,রিক্ত হস্তে এই নশ্বর পৃথিবী হতে,বিদায় নেয়।
স্বপ্ন দেখেনা ,এমন মানুষ স্রষ্টা সৃষ্টি করেননি।কেননা তকদিরের অপর খোলসের নাম “স্বপ্ন”।যার স্বপ্ন কাংখিত সীমারেখায় পৌঁছায়,তিনি হন সফল।যার স্বপ্ন অদৃশ্য অনলে ভস্ম হয়ে যায়,তাকেই বলে স্বপ্নের দহন।
আমি সামান্য অযোগ্য মানুষ বৈকি!
নই আমি কোনো নামি দামি লেখক।তবে কেন জানিনা, বুকটা কষ্টের বাঁশিতে,বেজে বেজে ওঠে থেকে থেকে।
যখনই এর মোহনীয় লহরীতে দু কুল ছাপিয়ে ওঠে, তখনই মনে পড়ে স্বপ্নে দগ্ধ হওয়া সেই যুবকটির আত্মকথা।তাই আর বাঁধা মানলো না,এই অবাধ্য কলমকে রুখে দিতে। (চলবে)
Imam Hossain Shobuj

Comment
