Md Rejaul Hasan

অমর হাদী: মরণের জয়গান
রচনায়-মোঃ রেজাউল হাসান

রক্তে রাঙানো রাজপথ আজ তোমার স্মৃতিতে ধন্য,

তুমি চলে গেলে অকাতরে হাসিমুখে, আমাদেরই জন্য।

যে মিছিলে তুমি ছিলে অগ্রণী, যে কণ্ঠে ছিল গান,

সেই সুর আজো বাতাসে ভাসছে, হে অমর প্রাণ!

বুলেটের ভয় করেনি স্তব্ধ তোমার সাহসের তরী,

হাদী নামে তুমি জ্বলছো প্রদীপ, আধারকে নাশ করি।

নেতা তো অনেকেই হয় এ ধরায়, আসে আর চলে যায়,

তুমি রয়ে গেলে হূদয়-ফলকে, বীরত্বের মহিমায়।

শহীদ হয়েও বেঁচে আছো তুমি লক্ষ প্রাণের ভীড়ে,

তোমার রক্তে লাল হওয়া মাটি বিপ্লব আনে ফিরে।

পথপ্রদর্শক ছিলে তুমি নামেরই সার্থকতা নিয়ে,

বেঁচে রবে তুমি ইতিহাসে মোদের প্রেরণা দিয়ে।

Comment