শিরোনাম: ফতেপুর
ফতেপুর গ্রামখানি
সবার থেকে সেরা,
লালমাটির মেঠো পথ
বন বনানী ঘেরা।
গ্রামের নামটি ফতেপুর
ডাকঘর শ্রীপুর কুমারিয়া,
ধর্ম বর্ণ নির্বিশেষে থাকে
সবাই মিলিয়া মিশিয়া।
আমাদের গ্রামে আছে
হাটখোলা বাজার-
সকাল, দুপুর, সন্ধ্যা বেলায়
মিলন হয় সবার।
বাজার সংলগ্ন প্রাইমারি স্কুলে
ছেলেমেয়েরা পড়তে যায়,
বিদ্যা শিক্ষায় জ্ঞানী-গুণী হয়ে
গ্রামের সুনাম ছড়ায়।
ডাকসাইতে একবারই ছিল
দশ বাড়ি বলে খ্যাত,
তাদের বাড়ির সামনে দিয়ে
খালি পায়ে যেতে হতো।

Comment

