KARIMUL ISLAM

কবিতা- মায়ানমার

হায় মায়ানমার !
অপরিচিত ছিল মানবরূপ তোমার।
তোমার ভাষাহীন ক্রন্দনে কেঁপে ওঠে জগৎ ,
বিশ্বে তোমার ইতিহাস হল মহৎ।।

এল ওরা বোমা আর ছুড়ি হাতে নিয়ে ,
নখ যাদের তীক্ষ্ণ সিংহের চেয়ে। চির চিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে,
অমর হয়ে রইল এই ইতিহাস সাড়া বিশ্বে ।।

কচি সন্তানের অত্যাচারে ,
মা কেমনে সহ্য করে ।।
লাঞ্ছিত হল কত নারী ,
দেশে কি নেই কোনো রক্ষাকারী ?

কে আছে মায়ানমারে বীর সন্তান ?
ইতিহাস একদিন দেবে তাঁর স্থান ।।

কবি – করিমুল ইসলাম

Comment