“”””” নিরুদ্বেশ “””””
~ এম.জাকারিয়া আহমেদ
একদিন আমি হবো নিরুদ্বেশ
জ্যোৎস্না রাতে আবছা আলোয় !
একলা পথে আনমনা সুর
ভিরভিরিয়ে নিরব চলা,
ঝিঁঝি পােঁকার সঙ্গ নিয়ে।
বুঝবেনা কেউ কোন কারণে
হারিয়ে গেছি কোন শহরে !
খুঁজবেনা কেউ এই আমাকে
সন্ধ্যা, রাত্রি কোন প্রহরে,
কাঁদবেনা কেউ আমার তরে এই ভুবনে ।
উধাও হবো ছিন্ন করে অজস্র বাঁধন
স্মৃতির পাতা শূণ্য করে !
রেখে যাবোনা কোন চিরকুট
আমার প্রিয় বইয়ের ভাঁজে,
চলে যাবো শূণ্য লতার জীবন নিয়ে।
অশ্রু যদি গড়ায় আমার চোখের কোণে
ভাববো এটা শেকড় ছেড়া কষ্ট টানে !
নারীর টানে মনটা যদি আঁতকে উঠে
ঘার পাঁকিয়ে ছোটবো আমি,
ভল্গা ঘোড়ার উলকা বেগে।
স্বপ্নরা সব জড়ু হয়ে ধরে যদি আমায় ঘিরে
আলগোছে চোখ বন্ধ করে !
অলিন্দের কোণ খুঁটায় ধরে
হয়তো ঝরাবো চোখের জল,
তবুও কেও পারবেনা রুখতে
হোকনা যত হাজার দল।
গাড়বো তাবু দূর পাহাড়ে
হোকনা সেটা দেশ-বিদেশ,
সত্যিই একদিন হঠাৎ করে
হবো আমি নিরুদ্বেশ !!!

