অদ্ভুত
আশিক রহমান রাহাত
আজ আমার মাঝে চাপা আনন্দ
এক অদ্ভুত সতেজতা মিশেছে আমার শরীরে,
হেঁটে এসেছি অনেকটা পথ !
তবুও ক্লান্তি নেই এ দেহে ।
কি জাদু ছিল তার বাক্য চয়নে
আমায় ভাসিয়েছিল আনন্দ ভুবনে,
তার উচ্চারিত শব্দগুচ্ছ এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে।
এ আকাশ এ বাতাস এ পাখি
আজ আমার কাছে ধরা দিয়েছে নতুন রূপে।
সৃষ্টি হয়েছে মোহ,
তার মহিমান্বিত রূপের প্রতি
অচেতন মন বলছে বারে বারে
সে কি মানুষ নাকি অশরীরী ?
যদি মানুষ হয় তবে যেন স্পর্শ করে আমার ওষ্ঠ ,
তার কোমল রক্তিম ওষ্ঠ দ্বয়।
আর যদি হয় ভিন্ন কোন জগতের অশরীরী
তাহলে সে যেন জেনে নেয় ,
আমি তার জন্য সীমা ছাড়াতেও রাজি ।
Comment

