EERY ATANU

শিরোনাম-নীরবতার সাজে
কলমে- ইরি অতনু

চিরচেনা মানুষটাতেও
অচিন রঙের মাখা,
বদলানো সেই গন্তব্যে আজ
স্বপ্ন ধূলো মাখা।

​চেষ্টা করে দেখলে তুমি
পারলে না তো ধরে,
স্মৃতির ঘরে মানুষ মরে
বালি কেবল ঝরে।

​শব্দ দিয়ে বুনবো মালা
বলবো না আর নাম,
বুঝতে তুমি পারলে না তো
অন্ধ ভালবাসার দাম।

​গোপন থাকুক প্রতিটি লাইন
তোমার স্মৃতির ভাঁজে,
ব্যথাগুলো বাজুক তবে
নীরবতার সাজে।

Comment