Md Afzal Hossain

কবিতা: শখের বয়সে
কলমে -আফজাল হোসেন
তারিখ -২/১/২৬ ইং

শখের বয়সে অনেকেরই হাতে
থাকে না টাকা-কড়ি;
টাকা যখন হয়, তখন আবার
স্বপ্নেরা যায় মরি!

কিশোর বয়স, মনে হরষ্
দু’চোখভরা স্বপ্ন,
এই বয়সে অনেকেরই
থাকে পকেট শুন্য!

চাওয়ার ভিড়ে ইচ্ছে জমে,
পাওয়ার খাতা শুন্য,
শখের বয়সে লেগেই থাকে
অভার,দুঃখ-দৈন্য!

মনের মাঝে ঝিলিক মারে
হাজার রকম চাওয়া,
শুন্য পকেট বুঝিয়ে দেয়,
চাইলেই যায়না পাওয়া।

সময় চলে, বয়স বাড়ে,
দায়িত্ব নামে কাঁধে,
দায়িক্তের ভারে মিটে অনেকের
শখ পূরণের ক্ষিধে!

Comment