Runu jana

গোলাপ তুমি কার গোলাপ বলছো
যে আমাকে সোহাগ করে রাখে
যার মৃদু স্পর্শে হয়ে উঠে সুন্দরী,
আমার নির্যাসে মত্ত হয়ে ওঠে ওরা
পাগলের মত ভালবাসে সে আমাকে,
গোলাপি রং আমার সবাই ভালোবাস।

লাল গোলাপ বলছে, আমি কার
ভালোবাসার প্রেম নিবেদনে আমাকে
দরকার সুগন্ধে প্রেমিক-প্রেমিকা,
নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে যায়
তারপর চলে ভালোবাসার খেলা
প্রেম পরিণত হয় জীবনের মেলায়।

হলুদ গোলাপ বলছে আমাকে কে
নিয়ে যাবে সুন্দর করে আদরে রাখবে
বুকের মাঝারে হৃদয়ের স্পর্শ হয়ে
উঠবো আমি প্রস্ফুটিত ও সুগন্ধি
হলুদ খুব শুভ শুভ কাজেই লাগে
আমাকেও ভাবে তাদের প্রয়োজন।

আমি ভীষণ ফর্সা, ফুটফুটে সাদা
কিন্তু আমার নির্যাস সুগন্ধে ভরা
থাকে না আছে রূপ আছে গুণ।
সবাই আমাকে একটু এড়িয়ে চলে
দেখা মাত্রই আকুল হয়ে ওঠে কখন
কবে আমাকে নেবে তার পকেটে
শান্তি প্রতিফলিত হয় সাদা রঙে।।
কলমে:রুনু জানা
শিরোনামঃ গোলাপ
Extempore

Comment