চলে গেলেন
বিবেক পাল
সম্মুখে নিথর দেহখানি আবৃত-
নিশিগন্ধায় !
সজল মেঘ চোখের তারায় ।
নদী তীরের চুল্লির ধোঁয়া
দূর বহুদূর মহাশূণ্যে যায় মিশে
বিগত সময়——-
একে একে এসে দাঁড়ায় সম্মুখে
অসময়ে শ্রাবণের ধারা ঝরে
দু’গাল বেয়ে——
সূর্য যায় চলে গোধূলির হাত ধরে–
দিগন্ত হতে ভেসে আসে
এক টুকরো শীতল মেঘ
হিম বুকে হিম হয়ে ঝরে !
কালের নিয়মে নিথর এ’দেহ মিশে মাটিতে
“শীতের সন্ধ্যায় ফুল থেকে হারিয়ে যায় গন্ধ ।”
*********************
*** শ্রদ্ধেয় অধ্যাপক ভবানী সরকার মহাশয়ের প্রয়াণে
কিছু শব্দবন্ধে শ্রদ্ধাঞ্জলী ***
Comment

