Abdus salam

বিবর্ণ মেঘ
আবদুস সালাম
ইতিহাসের পাতায় লেখা বিবর্ণ রাজপথ
প্রতি ধূলিকণায় আঁকা রক্তের আলপনা
ঋতু বদলের অভিসার লেখা হয় অবিন্যস্ত বালুচরে

ইতিহাসের পাতায় সাজানো আছে বিকলাঙ্গের জেরক্স কপি
দেশের শবদেহ নিয়ে হুঙ্কার ওঠে পার্লামেন্টে
হিংসার কড়াইয়ে সিদ্ধ হয় বিভেদের কচুরিপানা
জমা হয় উন্মাদের পান্ডুলিপি

আকাশে ডানা মেলছে হিংসার মেঘ

সম্মোহনের নদী বয়ে যায় নীরবে
রক্ত স্রোতে ভাসে সম্মোহনের লাশ
সভ্যতার আকাশ জুড়ে ওড়ে বিবর্ণ মেঘ

কৃষ্ণের বাঁশি বাজে কুরুক্ষেত্রের মাঠে
###

0 Comments

ABDUS SALAM

জীবনের ঘ্রাণ

ছাই রঙা সংসার পেতেছি রাস্তায়
শ্বাস প্রশ্বাসে গুঞ্জরণ তোলে কালো ধোঁয়া
বাতাসের অম্লগন্ধ মাতায় ডোরাকাটা জীবন
জংধরা জীবনে চুপ করে আছে বিপন্ন শূন্যতা

অপুষ্টির আহ্লাদ মেখে ঘুম খেলা করে
পান্ডুর জীবন খুঁজে চলেছে একটা শুভ্র সকাল

সভ্যতার পেন্ডুলাম বেজে চলেছে ঢং ঢং করে

আগামী দিনগুলো বিচ্ছিন্নতাবোধের সাজানো জলসাঘর

যন্ত্র নির্ভর সভ্যতা চেটে নেয় জীবনের ঘ্রাণ
ভাঙা ভালবাসা শুয়ে আছে নিথর বিছানায়
আমাদের ভবিষ্যনিধি লিখছে বিবস্ত্রইতিহাস
———
অমূলক

বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে
অভিনীত হচ্ছে উলঙ্গ রাজার কথাকলি

পোশাক বিহীন আকাঙ্খারা তীব্র লডাইয়ে মগ্ন
কি জন্য লড়াই ?
কার জন্য লড়াই ?
আমরা কেউই জানিনা —
অজানা লডাইয়ের ময়দানে ক্রমাগত হয়ে উঠি হিংস্র
ছিঁড়ে ফেলি আমাদের পোশাক
খেয়াল করিনা কখন খুলে গ্যাছে পরনের কপনিটুকুও

হত্যার নেশায় হত্যা করি
আর্তনাদ শুনতে দারুণ লাগে
অবগাহন করি আর্তনাদের ফোয়ারায়
কে শোনে কার কথা
ওরা কোন জাত নিজেই জানেনা
বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে —

খুলে পড়ছে প্রেমের পোশাক
আর্তনাদের ফোয়ারায় ভাসছে মানব জীবন
ঈশ্বর না দেখার ভান করে দেখছে মানুষের মনুষ্যবিহীন ঝংকার
বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে ——

অবশিষ্ট কোনও কাপড় নেই যা দিয়ে অন্ততঃ শেষ যাত্রার কফিন টুকু হবে —
###

আবদুস সালাম

প্রয়াস ) শ্রীকান্তবাটি /মাদারল্যান্ড
ডাক -রঘুনাথগঞ্জ
মুর্শিদাবাদ 742225
9734332656

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...