Dipak Banerjee

কবিতা
প্রশ্ন- অতন্দ্র প্রহরী যেন।
কলমে
দীপক ব্যানাজ্জী

‘প্রশ্ন’ওঠে–কখনো বা নিজে
কখনো ওঠায় কেউ।
‘প্রশ্ন’ মাথা তোলে–চারিদিকে তোলপাড়….
বড়ো বড়ো চোখে চেয়ে থাকে ‘কটমট’।
কখনো বা মিঠি মিঠি হাসে-
কটাক্ষের জীবাণুরা কিলবিল করে।

প্রশ্নকর্তাকে মারা যায়
লাঠি ছুরি গুলি বোম দিয়ে।
কখনো বা কাদামাটি—-
ডিমের কুসুমে ঢেকে ছোড়া হয় হেনস্থা নদীতে।
আইনের মারপ্যাঁচে ঠেলা যায় কারার আড়ালে।
ভয়ের মুখোশ দিয়ে করা যায় ঘরছাড়া
কখনো বা নির্বাসন।

কিন্তু প্রশ্ন…..?
প্রশ্ন কি মারা যায়?
প্রশ্ন কি তাড়া যায়?
জেগে থাকে মেরুদণ্ড সোজা রেখে
উত্তরের অপেক্ষায় বছর বছর ধরে।

“প্রশ্ন” রা মরে না–মারা যায় না—
জেগে থাকে অতন্দ্র প্রহরী যেন।

1 Comment
  • আলপনা নাথ

    একটা প্রশ্ন প্রশ্নই থেকে যায়। সব প্রশ্নের উত্তর হয় না ভালো লাগলো আপনার কবিতা পড়ে।
    একটা চিরন্তন সত্য উঠে এলো।

    Reply · 1 month ago

Dipak Banerjee

কবিতা
তুমি -৮০
কলমে
দীপক(দীপু) ব্যানাজ্জী

আমি একা বসে আছি
তোমারই আসার আশায়—-
কতোদিন হোলো, চলে গেছো তুমি-
তারপর শুধুই শব্দহীন প্রহরের বোঝা বয়ে চলা
একা থাকা মানে,অসমাপ্ত
অপেক্ষার ডালি বুকে বসা।
স্তব্ধতার সাথে লুকোচুরি খেলা-
এক থাকা মানে -শূন্যতার
মরুভূমি মাঝে মরুদ্যান খুঁজে চলা।
একা থাকা মানে- মনের চারপাশে
আঁধারের চাদর বিছানো।
অস্থিরতার অশান্ত ঢেউ বারবার
ছুঁয়ে ছুঁয়ে যায় হৃদয়ের বালিয়ারি।

প্রিয়সখী তুমি এলে–
ফাগুনে আগুন হবে পলাশের রঙ
শরতে শিশির মেখে শিউলি হাসবে
বর্ষার ঝিরিঝিরি ঝমঝম গান হবে।।
ময়ূরেরা নেচে নেচে পেখম দোলাবে।
কপোত কপোতী মুখোমুখি হয়ে
প্রেমের কবিতা লিখবে।
একরাশ শীতল বাতাস
আমার হৃদয় ভরাবে।
যেমন আঁধারের নদীগুলো
শান্ত হয় চাঁদনির সুমিস্ট ছোঁয়ায়।
তুমি এলে,আমার একাকীত্ব শেষ হবে
তোমার ই নরম গোলাপী পরশে।

1 Comment
  • আলপনার নাথ

    সুন্দর। যে ‘তুমি’ পাশে নেই সেই ‘ তুমি ‘কে অন্তরে খুঁজে নিতে হয়। তাহলে একাকীত্ব ঘুচে যায়।

    Reply · 1 month ago

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...