মন গহনে
কলমে- কৃষ্ণ প্রসাদ বসু
তাং- ২০/০৮/২০২৬
…………………………
রাত গভীরের আঁধারের সাথে যখন বলি কথা,
সে জানতে চায়- কোন সাগরে ঢেউ খায় সব ব্যাথা !
বেদনার বালুচরে মন গহনের চিকচিক বালি,
আমার হৃদ বাগিচায় শুকনো ফুলটাই খোঁজে খালি।
ঝড়া পাতা উঁকি দিয়ে বলে যায় – আমার দলে আয়…
জীবনটা তখনই যেন সাগরগভীরে তাকায়।
অতল সে অসীমের ডাক শুনে,
আমি যাই শেষ নাওয়ের দিন গুনে…!
ওরে আয় আমায় নিতে আয়,
আমি যে দিগন্তে হারাবার অপেক্ষায়….!
অস্তাচলগামী শেষ সূর্যের রাঙা আভায়,
চলে যাবো নির্জনতার অন্তিম ইশারায় !
বিশ্রাম চাই ক্লান্ত আমি দগ্ধ কলিজায়,
চির বিশ্রামের আন্তরিক ভালোবাসায়…!
ভালো থেকো সব প্রয়োজনের আপনজন (!)
স্বার্থের সংঘাতে পরাজিত আমার মন…
আজ সাজিয়ে রেখো যত ছিলো আয়োজন,
যত্ন করে ধরে রেখো ঝরে যাওয়া পাঁপড়ির মতন….!
…………..বেশরম