এক পৃথিবী
– দীপান্বিতা মিত্র
এক পৃথিবী সুখ-সমৃদ্ধি নিয়ে তুমি ফিরবে
কথা ছিল, হলাহলে জর্জরিত সমাজে,নীরবে …।।
জানোয়ারের সংখ্যা অগণ্য ,কহতব্য না.
তাইই তো ক্ষোভে চাঁদের চোখেও খর জ্যোৎস্না।
কাল সন্ধ্যায় পুকুরপাড়ে অন্ধকারে সেই আদিম খেলা
পুটুরানীর শরীর ছিঁড়ে,খাবলে খেয়ে, আমোদ করা, ..
তারপরেও তো পর ছাড়েনা,পরের কথায় বিষের ছুরি
“সন্ধ্যাবেলা অন্ধকারে কিসের এতো ঘোরাঘুরি?”
মেয়েরাই তো সন্ধ্যাবেলা তুলসী-তলার লক্ষ্মীপিদিম,
ঘরের মধ্যেই জুবুথুবু, রাতে আবার পুরুষ-অধীন।।
এই পৃথিবীর আদুল বুকে একটু শান্তি বুলিয়ে দিতে
তুমি হলে বাউলবাতাস, সমাজ কিন্ত একই স্রোতে।।
Comment

