Tapasi naha deb

Tapasi naha deb

কবিতা ~
আধুনিকতা –
কলমে -তাপসী নাহা দেব.

নেই ঘরে কুমোর পাড়ার
মাটির হাড়ি,
কলসী কাঁখে নেই বঁধুয়া নারী
পুকুর ঘাটে পরচর্চার
নেই মহিলার দল ,
অফিসেই হয় সব প্রেমের ছল,

পার্কে বসে পরকীয়া করে
লুভি মহিলা পুরুষ
পকেট কাটে নাটক গড়ে,
সম্বন্ধ করে বিয়ে নাই ,
লিভটুগেদারে সংসার সংসার
বর্তমানে খেলেরে সবাই ,

ওর বর তার বউ পাল্টায়
ছেলেমেয়ে রাই।
আধুনিকতার ছোঁয়া বিদেশি চাল
মোরের মাথায় ল্যাম্পপোস্ট
সাক্ষী থাকবে মাতাল
মদ বিশারদ পড়ে থাকে পথে
মাছি আর কুকুর
ভালোবাসবে ওদেরকে ।

জীবনের শেষটায় নেই শ্রদ্ধা ভক্তি
পূজাপর্বনে অং বং চং এর ভরংবাজি,
টাকা ডলারের খেলা চিটিংবাজিতে ।
খাওয়াখায়ি চলে দলবাজিতে
তোলাবাজি তে সংসার চলে মস্তিতে।

সরল জনেরা নিঃস্বার্থ হয়ে
পরোপকার করে ,
জীবন উৎসর্গ করে
পরের তরে ,

অর্থবানরা অনেক পশু পোষে
ওরা আবার চাটুকার হয়ে
থাকে পাশে ,
আগের তর তালিকা ছিল কি ভালো!
নাকি তোমাদের মতে ওটা ছিল কালো?

চলছে শিক্ষায় রেগিং বাজি
মজা গাঁজা হিরোয়িনের কারসাজি,
নেশায় মৃত্যু খেলার জীবনের নস্যাৎ
মা বাবা র উচ্চ আশায় ধুলিসাৎ।।

Comment