রম্য গল্প “ভেন্টিলেটর “
– টয়লেটে ঢুকলেই বিশাল বকাবকি। তা-ও যদি ঘরের মানুষ হতো।পরের মানুষের বকাবকি। নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। আঞ্চলিক ভাষাকে আমি সম্মান করি,তাই বলে আঞ্চলিক গালাগাল?-হেতেগো এরুমনা(এইরকম) গন্ধ কা (কেন)! কি বিপদ! যারা বকছেন তাদের পটিতে কি আচারের গন্ধ বের হয়! আশ্চর্য হয়ে ভাবি আমি কৈফিয়ত দিচ্ছি কাকে। আমার বাসায় যে টয়লেটের ভেন্টিলেটর আর পাশের বাড়ির রান্না ঘরের জানালা একদম সামনাসামনি। আমি তো বন্ধ করতে পারি না, গন্ধ আটকে মরে যাব।তারা ও বন্ধ করে না। কিন্তু গালাগাল করে রোজ। আমি কি করি! বুঝতে হবে ভাই, আমি ও নিরুপায়। প্রাকৃতিক ডাক বলে কথা! আমি ভাড়া থাকি, বাসাটা সস্তা তুলনামূলক। কি যে অবস্থা! রোজ চোরের মতো টয়লেটে ঢুকি। আমি পুরুষ মানুষ। মহিলাদের তাই কিছু ই বলতে পারি না। একজনের চুল সাদা, অন্য জনের কালো।বউ-শ্বাশুড়ি হবে হয়তো কিন্তু গাল দিতে সমানে সমান। গোসল করতে ঢুকলে ও শান্তি নেই। তখন আবার আনন্দে পুরো জানলা খুলে দেয়, উঁকি ও দিয়েছে। চোখাচোখি হতে আমি ই চোরের মত বসে পড়েছি। স্বভাবটাই চোর চোর হয়ে গেছে আজকাল। আবার স্বামী ব্যাটাকে ধরে এনে সেদিন কি যেন বলছিল রান্না ঘরে। আমি ব্যাচেলর,একা থাকি। শেষে কিছু হলে যদি বাড়িওয়ালা ভদ্রলোক বাড়ি ছাড়ার নির্দেশ দেন তাই সব সহ্য করতে হচ্ছে। কিন্তু আমার এই চোর চোর ভাবটা না আবার স্থায়ি হয়ে যায় এটা ই ভাবনার।
–
Rayhana yeasmin

Comment
