Biswajit Mandal

Biswajit Mandal

অগ্রদানী
বিশ্বজিৎ মণ্ডল

সাত্ত্বিক ব্রাহ্মণ নই, অগ্রদানী পুরোহিত আমি…
এইতো গ্রহণ করেছি , প্রেতাত্মা তোমাকে তুলে দেওয়া
যাবতীয় উপাচার
শ্রাদ্ধ ক্রিয়ার পর ডেকেছ , নিয়ন্ত্রিত সমাজ
যাবতীয় পাপাচার তুলে নিয়েছি , স্কন্ধের উপর
নীচু জাত বলে
ফেলে দেওয়া উচ্ছিষ্টটুকু তুলে নিয়েছি , এই শতাব্দীর
অখ্যাত অগ্রদানী

ঘোর অমাবশ্যায় উঠোনে খেলা করা নিবদ্ধ অন্ধকারে
আমি সেই আসক্ত পাষণ্ড
ইহকালে এঁকে যাওয়া তোমাদের যাবতীয় পাপ এ শরীরে মেখে হেঁটে যাচ্ছি, অভুক্ত সারমেয়র মত

ক্রমশ বেড়ে যাচ্ছে, সন্তান হত্যার গুনাহ
সমাজের রন্ধে রন্ধ্রে গড়ে ওঠা এইসব পাপ মেখে
আজ আমি বড় হচ্ছি, অশুভ অগ্রদানী…

Comment