মাতাল
মসিয়ে আর এক পেগ হয়ে যাক।
মাতাল হতে আর মাত্র দু পেগ বাকি,
এক পেগ মাতাল হতে অনেকটা এগিয়ে দেবে।
মাদমোয়াজেল, এখন ঘড়িতে সবে রাত দেড়টা, সূর্যের রং লাল।পৃথিবীর সব দেশেই পুলিশের চরিত্র এক।সন্ত্রাস ছাড়া সন্ত্রাসবাদীরা আর কি চায়?
মসিয়ে,আর মাত্র এক পেগ।
মাদমোয়াজেল, সিনেমার মেয়ে গুলো এতো সুন্দরী কেনো? মহামতি লেনিন এখনো ঘুমোচ্ছে? ঘড়িতে সবে রাত দেড়টা।
মসিয়ে আর এক পেগ হয়ে যাক।মাতাল হতে আর মাত্র দু পেগ বাকি।
Comment

