PIJUS KANTI SARKAR

কবিতা —

অস্তাচলে কবি শঙ্খ
——————
পীযূষ কান্তি সরকার

শরৎ মেঘের ফাঁকে
ভালোবাসার ডাকে
রবিঠাকুরের পেয়েছিলেন দেখা।

বদলে সব অঙ্ক
চলে গেলেন শঙ্খ
কোভিডের পাতায় হল লেখা।

শঙ্খের শঙ্খনাদ
সামাজিক প্রতিবাদ
‘জ্ঞানপীঠ’ তাই তো দিল ধরা।

বজ্র-লেখনি তাঁর
থেমে গেল যে এবার
বৈশাখেই নেমে এল ‘খরা’।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...