Mahmuduzzaman zamee

কখনো মনে

এখানে রোদের কাছে
বসে থাকতে ভালো লাগছে;
এখানে অনেক ঘাস
আর আশেপাশে কিছু প্রজাপতি-
ফুলে একটু বসে আবারো
উড়ে যাচ্ছে কাছে কোথাও।
কেমন একটা ছবির মতো
এই স্থান-এখানে
সুপারি গাছগুলো লালগুচ্ছ
মনোহর, ছায়ার আবেশে-
এখানে পথ স্বস্তিকর কতো
মনে কী ফুলধারা ছড়ালো আজ!

Comment