একবুক তৃষ্ণা / বিবেক পাল
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গলির বাঁকে তুমি এলে
প্রতীক্ষার অবসান ঘটিয়ে
গন্ধ ছড়ায় হাসনুহানা
শূণ্য উঠোন জড়িয়ে
হেসে ওঠে নীলিমার চাঁদ ।
রুপোলি জোৎস্নায় সিক্ত
হৃদয়ের অনন্ত বাসনা
গোপনে গোপনেই ছিলো
জোৎস্নায় বর্ষার মেঘ-
তৃষিত চোখের তারায় ।
দেখেছি মেঘভাঙা ঢেউ
হয়েছি আনমনা
আমিও তো সে পথের পথিক
বুকে এক-বুক তৃষ্ণা ।
——————————————————————
Comment

