স্বাধীনতার অপর নাম – শওকত আকবার
স্বাধীনতার অপর নাম বুকের রক্ত,
যে রক্ত বুলেটের সঙ্গে সংগমে বুক ছিদ্র করে ঝরে পড়ে,
রঞ্জিত হয় মাটি কিংবা পিচ ঢালা রাজপথ।
স্বাধীনতার অপর নাম মিথ্যে স্বপ্ন বোনা,
ধর্ষিতা মা বোনের বুক ফাটানো কান্না,
পুরনো শৃংখল থেকে মুক্ত হয়ে
নতুন শৃখলে নিজেকে বন্ধি করা,
যা আরো শক্ত, আরো মজবুত,
নামে স্বাধীনতা, কাজে দাসত্ব।
স্বাধীনতার অপর নাম
শুধুই মিছে মরিচিকার পেছনে ছুটে চলা,
চিতকার করে গলা ফাটানো,
দলবদ্ধভাবে গসিপ করা, কষ্টের বিজ বুনা,
স্বাধীনতারত অপর নাম
কাগজ কলমে লিখা কিছু আঁকিবুঁকি
আর কিছু স্লোগান, কিছু দিবস,
সোশাল মিডিয়ায় পোস্ট করা পতাকার ফ্রেম।
স্বাধীনতার অপর নাম
নিজেকে শেষ করে দিয়ে
শুকিয়ে যাওয়া রক্তের উপর
স্বপ্নের পিরামিড রচনা করা।
যার নিচে চাপা পড়ে থাকে
অগণিত প্রশ্ন, কান্না আর লজ্জা।

