প্রতীক্ষা / বিবেক পাল
“””””””””””””””””””””””””””””””””””
দেয়ালের রোদ সুখের প্রতিবিম্ব
ঘরে স্হায়ী শিরশিরে বাতাস
এরই মাঝে ফাগুনের উচ্ছ্বাস ।
হৃদয়ে শিশির ঝরে
দুয়ারে হাতছানি সান্ত্বনার—–
ত্রাণ নয় , চাই প্রাণের সুরভী-
মেটাতে সকল হাহাকার ।
__________________________________________
১৪ই ফেব্রুয়ারী ‘২৬ শনিবার । দুপুর ১টা ।
——————————————————————-
Comment

