Rayhana yeasmin

Rayhana yeasmin

“অধ্যয়ন “
দুঃখপাঠে ব্রত হই,
আঁজলা ভরে দুঃখ লই।
দুঃখভয়ে না সিঁটিয়ে,
বিবাদ যত দিই মিটিয়ে।
অশ্রুজলে ধুয়ে প্রাণ,
গ্লানি মুছে করি দান—
সুখের মতো দুঃখকেও
সত্য জেনে করি মান।
দুঃখভারেই শক্তি ধরি,
সুখে তাহা স্মরণ করি।
আত্মশুদ্ধ হয়ে বলি—
দুঃখ কভু নয় তুচ্ছ,
দুঃখও মহান ।

Comment