সমীক্ষণ | একটি ভিন্ন ধারার ব্লগ | মতামত প্রকাশের ব্লগ | লিখুন আপনিও

সমীক্ষণ | একটি ভিন্ন ধারার ব্লগ | মতামত প্রকাশের ব্লগ | লিখুন আপনিও

সমীক্ষণ সাইটে কিভাবে লিখবেন

📝

সমীক্ষণ কি?

সমীক্ষণ একটি উন্মুক্ত মতামতভিত্তিক ব্লগ প্ল্যাটফর্ম, যেখানে সমাজ, রাষ্ট্র, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়ে চিন্তাশীল লেখা প্রকাশ করা হয়।
আপনি যদি আপনার মতামত, বিশ্লেষণ বা অভিজ্ঞতা পাঠকের সামনে তুলে ধরতে চান, তাহলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

🎯

লেখার বিষয় নির্বাচন

  • সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়
  • সমসাময়িক ঘটনা ও বিশ্লেষণ
  • সাহিত্য, সংস্কৃতি ও বই আলোচনা
  • প্রযুক্তি ও ডিজিটাল জীবন
  • যুক্তিনির্ভর মতামত ও প্রবন্ধ

লেখা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা ও বিশ্লেষণভিত্তিক হতে হবে।

🗣️

লেখার ভাষা ও ভঙ্গি

  • ভাষা হতে হবে শালীন, স্পষ্ট ও প্রাঞ্জল
  • অশালীন, বিদ্বেষমূলক বা অপমানজনক শব্দ পরিহার করুন
  • যুক্তি ও তথ্য দিয়ে মতামত উপস্থাপন করুন
  • ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলুন
  • ভিন্নমতকে সম্মান করাই সমীক্ষনের মূল নীতি
⏱️

লেখার দৈর্ঘ্য

সাধারণত ৬০০–১৫০০ শব্দের লেখা গ্রহণযোগ্য। প্রয়োজন অনুযায়ী বিষয়ভেদে ছোট বা বড় লেখা গ্রহণ করা হতে পারে। অপ্রয়োজনীয় পুনরুক্তি পরিহার করুন।

📩

লেখা পাঠানোর নিয়ম

  • লগিন করে ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • টপবারের পাশে (+ New) সাইন ক্লিক করুন।
  • Post → Add New Post এ ক্লিক করুন।
  • Title দিন এবং নিচে আর্টিকেল লিখুন বা কপি-পেস্ট করুন।
  • Set Featured Image এ ক্লিক করে ছবি সংযোজন করুন।
  • Publish বাটনে ক্লিক করলেই আর্টিকেল প্রকাশিত হবে।
✏️

সম্পাদনা ও প্রকাশ নীতি

  • প্রতিটি লেখা প্রকাশের আগে সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করা হয়
  • প্রয়োজনে ভাষা বা বানান সংশোধন করা হতে পারে
  • নীতিমালা বহির্ভূত লেখা প্রকাশ নাও করা হতে পারে
©️

কপিরাইট ও দায়বদ্ধতা

  • লেখাটি অবশ্যই মৌলিক (Original) হতে হবে
  • অন্য কোথাও প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়
  • লেখার দায়ভার সম্পূর্ণ লেখকের
  • সমীক্ষন কেবল প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে
👤

লেখকের পরিচয়

  • লেখকের নাম বা ছদ্মনাম প্রকাশ করা হবে
  • চাইলে সংক্ষিপ্ত লেখক পরিচিতি যুক্ত করা যাবে
  • সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্লগ লিংক যুক্ত করা যেতে পারে
👤

প্রোফাইল আপডেট

  • লগিন করুন এবং ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • আপনার নাম ক্লিক করে প্রোফাইল অপশন খুলুন।
  • প্রয়োজনীয় ঘর পূরণ করে “Update Profile” ক্লিক করুন।
  • প্রোফাইল ও কভার ইমেজ সংযোজন করুন।
📸

Profile Image & Cover Image

আপনার পরিচিতি জানাতে একটি সুন্দর প্রোফাইল ও কভার ছবি ব্যবহার করুন। এটি পাঠককে আকৃষ্ট করবে এবং আপনার ব্লগ ভিউ বাড়াবে।

🔗

Social Media Links

আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সংযোজন করুন। ভিউয়াররা আপনাকে অন্যান্য মিডিয়ায়ও খুঁজে পাবে।

🗑️

৮. লেখা অপসারণ নীতি

  • নীতিমালা ভঙ্গ করলে লেখা যেকোনো সময় অপসারণ করা হতে পারে
  • আইনগত কারণে কর্তৃপক্ষ লেখা সরাতে বাধ্য হতে পারে
🌟

উপসংহার

সমীক্ষণ বিশ্বাস করে—ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং তা চিন্তার বিকাশ।
আপনার চিন্তাশীল লেখাই পারে আলোচনা ও উপলব্ধির নতুন দরজা খুলে দিতে।
✍️ সমীক্ষণে লিখুন, নিজের কথা বলুন, যুক্তি দিন, আলোচনায় অংশ নিন।

ব্লগ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

  • প্র: সমীক্ষণ কি? জনগণের ব্লগ। মন খুলে কথা প্রকাশের ব্লগ। যেখানে সকলেই নিজস্ব সকল ধরনের মতামত, দর্শন, গল্প তুলে ধরেন লিখিত আকারে, ছবির মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে। আমরা সেসব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দিই।
  • প্র: ব্লগ কি? ব্লগ একটি ফ্লেক্সিবল আর্টিকেল লিখার মাধ্যম। যেখানে লিখার পাশাপাশি ছবি, ভিডিও সংযোজন করা সম্ভব। এতে ডায়রী লেখার মত নিজস্ব চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, অপরের সাথে শেয়ার করতে পারেন। অন্যের আর্টিকেল বা ছবির উপর আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারেন। একটি আর্টিকেল নিয়ে অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।
  • প্র: কিভাবে ব্লগ তৈরি করবো? রেজিষ্ট্রেশন করলেই একটি ব্লগ তৈরি হয়ে যায়। আর্টিকেল লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই আর্টিকেল রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।
  • প্র: কভার ফটো জরুরি? পরিচিতি তুলে ধরার জন্যেই ব্লগ। সুতরাং আপনার কভারফটো বা প্রোফাইল পিকচার অতি জরুরী। আপনার পরিচিতি কভার ফটোতে ফুটে উঠবে। একটি সুন্দর ছবি আপনার আর্টিকেল পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।
  • প্র: ইউজার নেম কি? ব্লগে লগইনের জন্য ব্যবহৃত আইডি। ই-মেইল ব্যবহার করাই ভালো।
  • প্র: মন্তব্য কিভাবে করবো? ব্লগ পোস্টের নিচে কমেন্ট সেকশন থেকে।
  • প্র: আর্টিকেল শেয়ার? “SHARE” সেকশন থেকে পছন্দমতো প্লাটফর্মে ক্লিক করুন।
  • প্র: ব্লগার অধিকার? আপনার প্রকাশিত কন্টেন্টের স্বত্ব আপনার নিজের। মন্তব্যের অধিকারও শুধুমাত্র নিবন্ধিত সদস্যের।
⚖️

অধিকার

সমীক্ষণ ব্লগের একজন নিবন্ধিত ব্লগার হিসেবে যে কোন কন্টেন্ট প্রকাশের ক্ষেত্রে ব্লগারেরও বেশ কিছু অধিকার আছে। সমীক্ষণ আপনাদের সকল অধিকার সব সময় সংরক্ষণ করে এবং সম্মান করে।

১. পোস্ট সংক্রান্ত

  • ১.১ প্রকাশিত সকল কন্টেন্ট স্বত্ব ব্লগারের নিজের। সমীক্ষণ কর্তৃপক্ষ প্রকাশিত কন্টেন্টের স্বত্ব দাবি করে না। অন্য যে কোন জায়গায় প্রকাশ করার সম্পূর্ণ অধিকার ব্লগারের। অন্য জায়গায় প্রকাশ করলে ‘showkatbd.com/somikkhon’ লিখে লিংক করলে আপনার আর্টিকেলের গুরুত্ব বৃদ্ধি পাবে।
  • ১.২ প্রকাশিত আর্টিকেল সম্পূর্ণ স্বত্ব ব্লগারের হলেও; সমীক্ষণ কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে ব্লগারের অনুমতি সাপেক্ষে প্রকাশ করতে পারে। তবে সেটা সংশ্লিষ্ট ব্লগারকে জানিয়েই করা হবে।

২. মন্তব্য সংক্রান্ত

  • ২.১ শুধু মাত্র নিবন্ধনকৃত সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে।
  • ২.২ মন্তব্যের সকল অধিকার সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার সদস্যের নিজের।
  • ২.৩ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব মূলপোস্টকৃত সদস্যের নিজের।

৩. অধিকার পরিবর্তন

  • ৩.১ সমীক্ষণ সদস্য অধিকার পরিবর্তনশীল। সময়ের প্রয়োজনে এক বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন বা সংযোজন করা হতে পারে। তবে লক্ষ্য রাখা হবে তা কখনই যেন কোন সদস্যের মূল অধিকার খর্ব না করে। অধিকারের বড় ধরনের কোন পরিবর্তন হলে তা ঘোষনা দিয়ে জানিয়ে দেয়া হবে।

কপিরাইট

কপিরাইট ভঙ্গের অভিযোগ / পরামর্শ / যোগাযোগ / অভিযোগ, অনুযোগ, অনুরোধ এবং দাবী-দাওয়া পেশের জন্য কর্তৃপক্ষ সরাসরি জবাব দেবে:
Email: showkatbd2022@gmail.com

 

Comment