Jhuma akter

হারিয়ে যেতে নেই মানা
ঝুমা আক্তার

ইচ্ছে করে হারিয়ে যেতে,
দূরের ওই দেশে।
কাঠগোলাপের গন্ধ নিতে,
প্রজাপতির বেশে।

মুক্ত পাহাড় ডাকে আমায়,
সমুদ্র সৈকত হেসে।
নদীর জলে ভাসতে চাই,
আমি নীরবতার নেশে।

নীল আকাশের চিঠি আসে,
ডাকে মিষ্টি সুরে,
সবুজ ঘাসের শিশির ভেজা
স্বপ্ন জাগে নূরে।

বুনো হাওয়া গান শোনায়,
অচেনা সেই পথে।
মনটা আমার উড়তে চায়
অজানারই রথে।

হারিয়ে গিয়ে খুঁজে নেবো,
আপন সুখের দেশে।
হৃদয় ভরা আলো নিয়ে
হারাই দূর আকাশে।

সব বাঁধন ছিঁড়ে যাই আমি,
স্বপ্নেরই আশে।
হারিয়ে গিয়েও খুঁজে পাই,
নিজেকে ভালোবেসে।

4 Comments
  • Guest

    অসাধারণ লেখিকা

    Reply · 6 months ago
  • সমীক্ষণ

    চমৎকার উপস্থাপণা

    Reply · 6 months ago
    • অসংখ্য ধন্যবাদ
      Reply · 6 months ago
  • Guest

    অসাধারণ আয়োজন

    Reply · 6 months ago