ভোরের রোদ্দুর / বিবেক পাল
“”””””””””””””””””””””””””””””””””””””””””
“বাংলা ভাষা উচ্চারিত হলে
নিকানো উঠোনে ঝরে রোদ্র”
দোয়েল কোয়েলের মিঠে সুর
মায়ের ঘুমপাড়ানি গানের কলিতে
শেষ বিকেলের নির্বাক আলোয়
নীলাঞ্জনে দুরন্ত মেঘের ওড়াওড়ি
ভালোবেসে ঝরবে বলে ।
বাংলা ভাষা নিবিড় উচ্চারণে
হৃদয়ের কোমল বনে জোৎস্না
বাতিস্তম্ভে জ্বলে হলদে আলো
অ আ ক খ বর্ণমালা হাসে
‘সহজ পাঠে’ খোকা খুকীর সাথে
আ মরি বাংলা গানে প্রভাত ফেরীতে
ভাষা শহীদ স্মরণে শ্রদ্ধায় বরণে
হাজারো আমি’র সাথে
ভোরের রোদ্দুর হয়েছে সাথী ।
______________________________________________
Comment

