আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
চতুর্থ সর্গ
৩৮
আজ রাতে, শুধু তুষার।
কুকুরদের পথে
তোমার মুখ রাখো।
সেই পোশাকটা পরে নাও
যা আমাদের মা তোমার জন্যে সেলাই করেছিলেন,
সাদা ভাঁজে প’ড়ে থাকা সেই একমাত্র পোশাক।
আমাদের অন্য কোনো পোশাক নেই।
আমাদের অন্য কোনো প্রার্থনা নেই।
এই রোদ,
আর কিছু নয়।
এসো আমরা জেগে উঠি, ও বোন,
তোমার সময় এসে গেছে!
Comment

