Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা:
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

চতুর্থ সর্গ
৩৯
দ্যাখো তুমি* –দ্যাখো
ওরা।
এত কাল রাত যখন তোমাকে চাঁদোয়ার মতো ঢেকে রাখে
চলো আমরা এগিয়ে যাই।
ওদের সুন্দরভাবে বলো
ধন্যবাদ।
আশ্রয়ের
প্রতিটি ঘন্টার জন্যে
কৃতজ্ঞ হও।
সম্ভবত ওরা দোষী ছিল না–ওখানে সবসময় কেউ বেশি অপরাধী থাকে:
(ভুক্তভোগী)
(ভুক্তভোগী)
সম্ভবত ওরা কেবল
ওদের হৃদয়ের কণ্ঠস্বর শুনেছিল:

যাও, ওরা বলল।
যাও।
আমার ভঙ্গুর বোন!
তুমি অবশ্যই
যাও।
এসো, বোন,
শান্ত।
শান্ত।

Comment