Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদক: স্বপনকুমার পাহাড়ী

চতুর্থ সর্গ
৪০
আমরা জানতাম বিপত্তি কী-
নরম পৃথিবী অতিক্রম করা,
জ্বলন্ত লোহার পাশ দিয়ে যাওয়া
আর অপরিচিত কাউকে বলা
-একটা পৃথিবী ছিল এখানে।

এটি পেছন থেকে আমার সামনে এসে পড়ে
–গীর্জার এক পাথরের ঐকতান গায়কদল
এখানে!
নগরের অনুতাপহীন রাস্তায়
আমার বোনের কাটা মাথাটি
দেয়াল ভেঙে বেরিয়ে আসে।

Comment