Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

চতুর্থ সর্গ
৪১
একটি সমাধিতে সিল করা
আরোগ্যহীন কাঁকড়াবিছের সৈন্যরা আমাকে মারে
চুরি ক’রে নেয়, নিয়ে যায় আমার ভালবাসার কণ্ঠস্বর
(দরজা)
(দরজা)
মাটির বাড়ি জীবনের বাড়ি
আমাকে নষ্ট করো আমাকে নতুন করো
(দরজা)
(দরজা)
হরিণের মত আমার ভালবাসা
যে আমাকে খুঁজে পায় যে আমাকে প্লাবিত করে
যে আমাকে আনন্দে পূর্ণ করে
যখন আমি দুঃখ
আমার ভালবাসা যে এখন কাছাকাছি বলে
(শেষ)
(এটা শেষ)

Comment