MD.SHAHIDUL ISLAM SARKER

MD.SHAHIDUL ISLAM SARKER

“একালের ছড়া ”
দিন যে গেল সন্ধ্যা হলো
সূূয্যি নামে পাটে
দিদি আমার ঘুমায় সুখে
সোনার গড়া খাটে।

চেঁচামেচি করো না কেউ
ভাঙবে দিদির ঘুম,
ঠাকুর দাদা রাগলে পরে
মারবে যে ধুমধুম।

সোনার খাটে ঘুমায় দিদি
রূপার নূপুর পায়,
ঘুম ভাঙলে দেখেন দিদি
ছেঁড়া জামা গায় ।

স্বপ্নে দেখেন গলাতে তার
মোতির মালা জ্বলে,
চেতন হয়ে দেখেন দিদি
ফাঁসির দড়ি গলে।

Comment