“প্রতিবিম্ব”
একদিন মাথায় উঠল মুকুট—
ধুলো-ধূসর আয়নায়
হঠাৎ নিজের মুখ।
ফাটল ধরা চোখে দেখি—
জমে আছে অনটনের দাগ,
অপূর্ণতার শ্যাওলা
নিস্তব্ধ দেয়ালে।
বিস্ময় তখন ইঁদুরের মতো
ভিতরটা কুরে খায়—
আমি তবে এই?
এতখানি বিবর্ণ, বিকৃত?
তবু কি ভালো ছিল না—
যখন কিছুই জানতাম না,
ঘুমিয়ে ছিলাম
নিজেরই অচেনা উষ্ণতায়?
Comment
