গিরগিটি তার রং দেখাইলো,
চোখেতে লাগাইলো ধুলো।
তক্ষকে বানাইলো বাহার,
ছদ্মবেশী প্রেমের নেশার।
এদের চেয়ে অধিক বেশি
ছদ্মবেশী প্রিয়া আমার,
আমার মনে রং মাখিয়া
খেলিতেছে রঙের খেলা।
আমি তারে ভালবাসি
হইয়াছিরে পরবাসি,
মাঝ সমুদ্রে ভাসায়াছি
বৈরাগ্যের ভেলা।
আমি এক বৈরাগী হাবলা।
আমি সাপের বীণে বাজাই বাঁশী
ধইরাছি আসমানের শষি।
ভালবাসা অন্ধ করে,
অন্ধ করলাম জগতটারে।
তবুও সে আমায় লইয়া
বসাইছে তামাশার মেলা।
আমি এক বৈরাগী হাবলা।
দুষ্টো লোকের ওষ্ঠো বাঁকা,
বাঁকা চোখের ভুরু।
আমার প্রিয়ার কথা বাঁকা,
মনটা উরু উরু।
আমি তারে বুঝতে গিয়া
পাগল হইলাম বুঝ হারাইয়া,
তারে ভেবে একলা বসে
কাঁদি উদাসবেলা।
আমি এক বৈরাগী হাবলা।
0 Comments