মানবতার ঈশ্বরের মুখে চুনকালি… – আবদুল্লাহ আল আদীব

আহ্হ্! তাজা রক্তের ভেজা বাতাস বুকে টেনে- যেন দীর্ঘশ্বাসে খুব যত্নে আপনজনদের হৃদয়ের গহ্বরে লুকিয়ে রাখা।
শিশুদের স্বপ্নাহত চোখে মানুষের ক্ষত-বিক্ষত, ছিন্নভিন্ন দেহ আর প্রিয়জনের নির্মম, ভয়াল মৃত্যু খেলনার পুতুল ভাঙার মতই অতি সহজ; মায়েদের বুকে চাপা করুণ আর্তনাদ— খাদ্য নেই, পানি নেই, বসতবাড়ি ধ্বংস স্তুপের নিচে।
ওহে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট— ফিলিস্তিনিদের রক্ত নিয়ে আর কত লাগাবে বহুতল ভবনের মানবতার ঈশ্বরের মুখে চুনকালি?
ঈশ্বর কিছু বলতে গেলেই ভেটোর নামে আর কত দিবে বহুতল ভবনের মানবতার ঈশ্বরের মুখে লাথি?
আল-কুদস চির মুক্ত, চির স্বাধীন; প্রতিটি শহীদ প্রাণ এখানে উচ্চ কন্ঠে আযানের সুমধুর সুরে করে মহা সত্যের দিকে আহ্বান।
যার ধ্বনিতে ভীতসন্ত্রস্ত সয়তানের চেলা, প্রকম্পিত আকাশ-বাতাস ও প্রাচীন হেরিটেজ।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...