Ali Asgar

Ali Asgar

একটি দিন শেষ, সন্ধ্যা নেমে আসে পৃথিবীর বুকে। আকাশে তারারা ঝিলমিল করে। একফালি চাঁদ উঁকি দেয় মানুষের ঘরে। পাখিরা ফেরে বাসায়, কর্মক্লান্ত মানুষ ফিরে আসে নিরাপদ আশ্রয়ে। চাঁদ তারার আলোকিত আকাশের পাশাপাশি পৃথিবীর পথে ঘাটে গৃহে কৃত্রিম আলোর রোশনাই ছড়িয়ে পড়ে। মানুষ সেই আঁধার সভ্যতা ছাড়িয়ে কবেই আলোকিত সভ্যতায় পদার্পণ করেছে , কিন্তু মনের অন্ধকার দূর হল কই? অসভ্য মানুষের মত এখনও মানুষের মন থেকে হিংসা, ঘৃণা, লোভ, লালসা, কমলো না, বরং আরো বেড়ে গেছে। বিনাকারণে জাত পাত, ধর্ম বর্ণের বিভিন্নতার কারণে মানুষ মানুষ কে হত্যা করছে নির্দ্ধিধায়। দেশে দেশে ঘোষিত অঘোষিত যুদ্ধের দামামা বাজছে। নিরীহ মানুষ, মহিলা ও শিশুদের ওপর বোমের আঘাতে ছিন্নভিন্ন শরীর আকাশে উড়ছে। এই নারকীয় দৃশ কিছু মানুষ উল্লাস প্রকাশ করছে। এ কোন পৃথিবীর বাসিন্দা আমরা? যেখানে ন্যায় নীতি বিবেক মূল্যবোধ বন্ধক রয়েছে ক্ষমতাশালীদের হাতে, আর ভাল মানুষ বিবেকবান মানুষ ভয়ে কুঁকড়ে আছে নিজের বিবরে।
এই পৃথিবী তো আমরা চাই নি। সবাই সবার তরে বাঁচবো আমরা, এই তো ছিল আমাদের সভ্যতার জয়যাত্রার প্রতিজ্ঞা। এই দুর্গন্ধময়, পচাগলা পৃথিবী তো আমরা চাই নি।
হে বিধাতা,ফিরে দাও আমাদের সুন্দর পৃথিবী যেখানে হিংসা দ্বেষ রিরংসা থাকবে না। আমরা এক ভালোবাসার পৃথিবীর বাসিন্দা হতে চাই।

Comment