Biswajit Manik

মায়ের ত্যাগ
বিশ্বজিৎ মানিক

মায়ের দিনগুলো কেটে যেত
বিনা কুচিতে শাড়ি পরে,
যেখানে সৌন্দর্যের নিয়মের চেয়ে
প্রয়োজন ছিল বড়ো।

মাথায় লাকড়ির বোঝা,
হাঁড়ির ভাত, উঠোনের শুকনো ধুলো–
সব কিছুর সঙ্গী হতো সেই শাড়ি।

তাঁর কুচিহীন অবস্থা ছিল
ক্লান্ত শরীরের প্রতিবিম্ব,
অগোছালো অথচ বাস্তব সত্য।

আমি বুঝিনি তখন–
বিনা কুচি মানেই
মায়ের অমোচনীয় ত্যাগের ইতিহাস।

Comment